শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষের মধ্যে কোভিড-১৯ এর আতঙ্ক ছিলো না এখনও নেই!

শাহীন খন্দকার : [২] খেটে খাওয়া মানুষদের দাবি করোনা আমাদের জন্য না, করোনা উচুতলার মানুষদের জন্যে ! কৃষি বাজারের সবজি বিক্রেতা তৌফিক এলাহী জানালেন, করোনা চলাকালীন সময় থেকে পাড়া-মহল্লায় সবজি বিক্রি করে চলেছি । সেই সাথে কৃষি বাজারের সামনের রাস্তার ফুটপাতে। কিন্ত করোনা নামে আতঙ্ক সর্ম্পশ করতে পারেনি। এদিকে বিশ্বব্যাপী করোনা মহামারীতে বিপর্যস্ত মানুষের জীবন। এর মধ্যেই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে বিভিন্ন দেশ তুলে নিচ্ছে লকডাউন।

[৩] দেশে গত মার্চের ২৬ তারিখ থেকে কয়েক দফায় চলা অঘোষিত লকডাউনের ৬৬ দিন পর গত ৩১ মে তা তুলে নেওয়া হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটি তথা লকডাউনের সময় স্তব্ধ হয়ে আসে দেশ। তবে আজ রাজধানীর আগারগাঁ ,শ্যামলী, কৃষি বাজার, প্রিন্সবাজার,আগোরার চিত্র ছিল ভিন্ন। সব অলিগলিতে ছিল মানুষের উপস্থিতি বেড়েছে কয়েকগুণ। প্রতিদিনই বাড়ছে রাজধানীতে ফেরা মানুষের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে করোনা রোগী বাড়ার আশঙ্কা।

[৪] এ সম্পর্কে আদাবার ও শেরেবাংলা নগর থানার ওসি বলেন, 'ঈদের পরে রাজধানীতে কর্মজীবী মানুষের উপস্থিতি বেড়েছে। অপ্রয়োজনে যাতে কেউ বের না হয় সে বিষয়ে আমরা নজর রাখছি। সন্ধ্যার পর বিভিন্ন অলিগলিতে থানা পুলিশ টহল দিচ্ছে। তিনটার পর থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে। যাতে চারটার পরে সবাই দোকানপাট বন্ধ রাখে এবং মাস্ক ছাড়া কেউ রাস্তায় বের না হয়।'

[৫] সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার সকালে পুঙ্গু ,শিশু, নিউরোসার্জারি হাসপাতালসহ ফেরার পথে মার্কেটসহ মোহম্মদপুরের গলিতে মানুষের সরব উপস্থিতি। অনেকের মুখেই মাস্ক নেই। হাতে গ্লাভস নেই । তবে নিম্নআয়ের মানুষের মধ্যে আগের মতো করোনা আতঙ্ক দেখা যায়নি। এলাকায় ভ্যান চালক রিকসা চালকরা বলেন, 'আমার বাসা শহিদনগর, 'আল্লাহর রহমতে আমাগো কারো করোনা হয় নাই। হইবও না! গরিবগো আল্লাহ বাঁচাইবো। অনেকদিন কাম কাজ করি নাই আর কতদিন বইসা থাকমু? মাইনসের ভিক্ষার জন্য চাইয়া থাকমু।

  • সর্বশেষ