শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আয়ারল্যান্ডের ভিসা সহজীকরণের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

আবুল বাশার নূরু। [২]আইটি খাতে দক্ষ বাংলাদেশের প্রায় ৬ লাখ নাগরিকের জন্য আয়ারল্যান্ডের ভিসা প্রদান প্রক্রিয়া সহজ করার জন্য দেশটির প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

[৩]আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিমন কভেনের সঙ্গে এক ফোনালাপকালে এ অনুরোধ জানান ড. মোমেন। বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪]সিমন কভেনের সঙ্গে আলাপকালে ড. মোমেন বলেন, আইটি খাতে দক্ষ বাংলাদেশের প্রায় ৬ লাখ নাগরিককে আয়ারল্যান্ড নিজেদের উন্নয়নে কাজে লাগাতে পারবে। এসময় তিনি করোনা পরিস্থিতিতে তৈরি পোশাকখাতে বাংলাদেশের ক্রয়াদেশ বাতিল না করার জন্যও আয়ারল্যান্ডের কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।

[৫]বাংলাদেশের তৈরি পোশাকখাতে বিভিন্ন দেশের ক্রয়াদেশ বাতিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মোমেন বলেন, বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ বাতিলের কারণে এ খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে, যাদের অধিকাংশই নারী। এ বিষয়ে বিদেশি ক্রেতাদের দায়িত্বশীল আচরণ করার ব্যাপারে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

[৬]আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এসব ব্যাপার বিবেচনা করা হবে বলে জানান। এসময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ সম্পূর্ণ মানবিক কারণে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে অসাধারণ উদারতা দেখিয়েছে। বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় দেওয়া এ রোহিঙ্গাদের সংখ্যা বিশাল, তা আয়ারল্যান্ডের জনগোষ্ঠীর প্রায় এক চতুর্থাংশ।

[৭]এ প্রসঙ্গেই রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অগ্রগতি না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ড. মোমেন বলেন, গত ৩ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের প্রতি চাপ সৃষ্টির জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ জানান।

[৮]মোমেন বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অন্যান্য দেশের উচিত রোহিঙ্গাদের দায়িত্ব নেওয়া। আয়ারল্যান্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হলে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ জানান তিনি। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

[৯]সিমন কভেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকারও প্রশংসা করেন। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়