শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিনিয়াপোলিস পুলিশের গত দশকের নাগরিক অধিকার লঙ্ঘন বিষয়ে তদন্ত শুরু করলো মিনেসোটা সরকার

আসিফুজ্জামান পৃথিল : [২] মঙ্গলবার রাজ্যটির গভর্নর টিম ওয়ালজ সাংবাদিকদের এই তথ্য জানান। পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড নিহত হবার প্রেক্ষিতে এই তদন্ত শুরু হলো। এবিসি, এনবিসি, এনপিআর

[৩] ওয়ালস বলেন, ফ্লয়েড হত্যার পেছনে বর্ণবাদের পুরোনো শেকড় প্রথিত আছে কিনা, তা জানতেই এই তদন্ত করা হবে।

[৪] ওয়ালজ বলেন, ‘মিনেসোটা সরকারের ডিপার্টমেন্ট অব হিউম্যান রাইটস,মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে এই তদন্ত ফাইল করেছে। এই তদন্ত পুলিশ ডিপার্টমেন্টটিকে যাচাই করা হবে। এক দশকে কালারড জনগনের বিরুদ্ধে এই ডিপার্টমেন্টের ভুমিকা প্রশ্নবিদ্ধ।’

[৫] রাজ্যের মানবাধিকার কমিশনার রেবেকা লুসেরো জানান, তার সংস্থা এই বিষয়ক কাগজপত্র হাতে পেয়েছে। তদন্তকারীরা যে কাউকে যখন উচ্ছা তলব করার অধিকার রাখবেন। তবে এই তদন্ত শেষ হতে কয়েক মাস লেগে যাবে বলেও জানান তিনি।

[৬] মিনিয়াপোলিস সিটি কাউন্সিল জানিয়েছে, তারা এই তদন্তে সহায়তা করতে রাজি। তারা বলেছে, মিনিয়াপোলিস পুলিশ বিভাগের মধ্যে দায়বদ্ধতার অভাব থাকতে পারে। এটি দূর করা জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়