শিরোনাম
◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত-চীন সীমান্তে উত্তেজনা নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ১০০ ভেন্টিলেটর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইকবাল খান: [৩] টেলিআলাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে জানিয়েছেন, ভেন্টিলেটরের ওই প্রথম চালান আগামী সপ্তাহে পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে।

[৪] দিল্লিতে ভারতের সরকারি বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার এ টেলিআলাপে যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে সৃষ্ট পরিস্থিতি এবং অন্যান্য বিষয় স্থান পায়। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার।

[৫] বিবৃতিতে আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আগামী জি ৭ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

[৬] ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমেরিকায় পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার সমাধানে দ্রæত উপায় বের হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

[৫] তবে পূর্ব লাদাখে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সৃষ্ট উত্তেজনা নিয়ে আলোচনার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়