শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের উহানে ১৯ দিনে ৯৯ লাখ মানুষের করোনা পরীক্ষা, শনাক্ত হয়নি কেউ

ডেস্ক রিপোর্ট : [২] এমনই দাবি করেছে উহান স্বাস্থ্য কমিশন। মঙ্গলবার, চাইনিজ প্রিভেনটিভ মেডিসিন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা লু জ্যাকসন বলেন, ১৪ মে থেকে ১ জুন পর্যন্ত উহানে ৯৮ লাখ ৯৯ হাজার ৮২৮ জনের নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করা হয়েছে।

[৩] লু জানান, স্বাস্থ্য পরীক্ষায় কোনো নতুন করোনা রোগী শনাক্ত হয়নি। তবে, উপসর্গহীন ৩০০ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। চীনের সরকারি হিসাবে উপসর্গহীন করোনা রোগীদের গণনায় ধরা হয় না।

[৪] তিনি আরও জানান, বর্তমানে উহানে জনসংখ্যার অনুপাতে উপসর্গহীন আক্রান্তের হার অত্যন্ত কম। উপসর্গহীন আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিরাও তেমনটা সংক্রমিত হননি।

[৫] উহানের ডেপুটি মেয়র হু ইয়াবো বলেন, শহরের সব বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আওতায় আনতে ১২ কোটি ৬০ লাখ ডলার খরচ হয়েছে।

[৬] সোমবার চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, দেশটিতে নতুন ৫ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে।

[৭] চীনের সরকারি হিসাব অনুযায়ী,  এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ২২ জন। মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ৩০০ জন। এছাড়াও ৩৭১ জন উপসর্গহীন রোগী চিকিৎসা পর্যবেক্ষণে আছেন। সিএনএন, দ্য ডেইলি স্টার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়