শিরোনাম
◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত্যুর কাছে হার মানলো গুলিবিদ্ধ সেই ফিলিস্তিনি শিশু

ইসমাঈল আযহার : [২] গত ২১ মে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলো চার বছর বয়সী ফিলিস্তিনি শিশু রাফিফ মোহাম্মদ কারাইন। অবশেষে হার মানতে হলো। এক বিবৃতিতে হাদাসা বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১ জুন) নিভে গেছে রাফিফের জীবনপ্রদীপ।

[৩] পুলিশের ধারণা জেরুজালেম ও পশ্চিম তীরের বিভক্তকারী দেয়ালের উপর দিয়ে ছোড়া গুলিতে বিদ্ধ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাফিফকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিউরোসার্জিক্যাল বিশেষজ্ঞদের একটি দল তাকে চিকিৎসা দিচ্ছিলেন। তবে গুলিতে রাফিফের মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

[৪] ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ জানায়, পারিবারিক বিবাদের জের ধরে শিশুটির পরিবার এক বছর আগে ইসাউইয়াতে স্থানান্তরিত হয়। পরিবারের সদস্যরা জানান, তারা প্রথমে ভেবেছিলেন, রাফিফ পড়ে গিয়ে আহত হয়েছে। হাসপাতালে নেওয়ার পরই তারা জানতে পারেন সে গুলিবিদ্ধ হয়েছে।

[৫] গত সপ্তাহে ইসাউইয়া’র স্থানীয় সূত্র পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল। রাফিফের পরিবার যেখানে থাকে সে এলাকাটি বিভক্তকারী সীমানা-দেয়াল থেকে দূরে। তাদের দাবি, কোনও গুলির শব্দ তারা শোনেননি। সূত্র: দ্য টাইমস অফ ইসরায়েল, হারেৎজ, বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়