শিরোনাম
◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেস্টুরেন্টের স্বাদে মচমচে ফ্রাইড চিকেন

ডেস্ক রিপোর্ট : খুব সহজে রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ফ্রাইড চিকেন। দেখে নিন রেসিপিটি।

ফ্রাইড চিকেন উপকরণ:

ডিম ১টি

লবণ ১/৪ চা চামচ

শাহ মরিচের গুঁড়া ১/৪ চা চামচ

ময়দা ১ কাপ

লবণ ১/২ চা চামচ

মরিচ গুঁড়া ১ চা চামচ

রসুন গুঁড়া ১ চা চামচ

আদার গুঁড়া ১ চা চামচ

পেঁয়াজের গুঁড়া ১ চা চামচ

অরিগেনো ১ চা চামচ

চিলি ফ্লেক ১ চা চামচ

শাহ মরিচের গুঁড়া ১/২ চা চামচ

সুগন্ধযুক্ত হার্ব ১ চা চামচ

চিকেনের পা ৬ পিস্

লবণ ১/২ চা চামচ

শাহ মরিচের গুঁড়া ১/২ চা চামচ

ব্রেড ক্রম (প্রয়োজনানুসারে)

তৈরি প্রণালি:

একটা পাত্রে একটা ডিম ফেটিয়ে নিন ভালো করে।

এবার ডিমে লবণ ও শাহ মরিচের গুঁড়া যোগ করে আবার ফেটান।

এবার একটা পাত্রে ময়দা, লবণ, মরিচ গুঁড়া, রসুন গুঁড়া, আদার গুঁড়া এবং পেঁয়াজের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যেই অরিগেনো, চিলি ফ্লেক, সুগন্ধ যুক্ত হার্ব ও শাহ মরিচের গুঁড়া মিশিয়ে নিন।

উপকরণগুলো খুব ভালো করে মেশান।

মেরিনেটের জন্য:

একটা পাত্রে আগে থেকে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো নিন।

তাতে লবণ ও শাহ মরিচের গুঁড়া মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন।

এবার এক ঘণ্টা রেখে দিন।

চিকেন প্রস্তুতির জন্য:

মেরিনেটের পর একটা করে চিকেনের টুকরো নিয়ে প্রথমে ময়দার মিশ্রণে মেশান, তারপর তাতে ডিমের প্রলেপ লাগান এবং একেবারে শেষে তার ওপর ব্রেড ক্রিমের গুঁড়া লাগান।

সমস্ত রকম প্রলেপের পর চিকেনের টুকরোগুলো ছাঁকে তেলে ভেজে নিন।

দেখবেন রেস্টুরেন্ট স্বাদের মচমচে ফ্রাইড চিকেন হয়ে গেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়