শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্ণবাদের বিরুদ্ধে প্রতিরোধে প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র [২] ১৫ রাজ্যে সেনা মোতায়েন, ২৫ শহরে কারফিউ, একাধিক শহরে জররী অবস্থা জারি [৪] গ্রেপ্তার কয়েক হাজার

আসিফুজ্জামান পৃথিল : [৫] পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে রোববারও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ করেছেন মার্কিনিরা। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে লস অ্যাঞ্জেলস ও ফিলাডেলফিয়ায়। সিএনএন, ফিনানশিয়াল টাইমস, ফক্স

[৬] ২৫ শহরে কারফিউ দিয়েও কোনও কাজ না হওয়ায় ১৫ রাজ্যে নামানো হয়েছে সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডস। ওয়াশিংটনে হোয়াইট হাউজ ঘিরে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরটিতে ম্যাজিস্ট্রেসি চেয়েছে ন্যাশনাল গার্ডস। বেশ কিছু বিক্ষোভকারী প্রেসিডেন্ট ভবনের গেট ও ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তারা এই নির্দেশনা চান।

[৭] যেখানে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেই মিনেসোটায় ১০ হাজারের বেশি সেনাসদস্যকে সক্রিয় করা হয়েছে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি রেকর্ড।

[৮] পেন্টাগন সকল ্যাাক্টিভ ডিউটি সেনা সদস্যকে স্ট্যান্ডবাই থাকার নির্দেশ দিয়েছে। এটিও এক বিরল ঘটনা। যুক্তরাষ্ট্রে কখনই এ ধরণের ঘটনা ঘটেনি।

[৯] গণমাধ্যমকর্মীদের ট্রাম্প বলেন, ‘আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে। চাওয়া মাত্রই আমরা তা মোতায়েন করতে পারবো।’

[১০] লসঅ্যাঞ্জেলসে জরুরী অবস্থা জারি করেছে প্রশাসন। সর্বশেষ খবর অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার মেয়র সকল ক্ষমতা কেন্দ্রীকরণের প্রস্তুতি নিচ্ছেন।

[১১] মিনেসোটায় গ্রেফতার হয়েছেন কয়েক হাজার বিক্ষাভকারী, লসঅ্যাঞ্জেলসেও এই সংখ্যা কয়েক হাজার, নিউ ইয়র্কে গ্রেপ্তার হয়েছেন ৩৪০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়