শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এশিয়া কাপের ফাইনালের আক্ষেপ এখনো পোড়ায় মিরাজকে

আক্তারুজ্জামান : [২] ম্যাচটি হয়েছিলো ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেদিন সবাইকে অবাক করে লিটন দাসকে নিয়ে ওপেনিং করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই ম্যাচের আক্ষেপ দুবছরেও দূর হয়নি মিরাজের।

[৩] শুরুতে ব্যাটিং করে ২২২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগাররা। লড়াইয়ের পরও শেষ বলে যেয়ে ৩ উইকেটে নাটকীয় জয় পায় ভারত। মিরাজ মনে করেন, ওই ম্যাচে তিনি আউট হওয়ার আগেই উঠে গেলে দলের রান আরও বাড়তো।

[৪] লিটনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১২০ রান যোগ করেছিলেন মিরাজ। ব্যক্তিগত ৩২ রানে আউট হওয়ার আগে মোকাবেলা করেছিলেন ৫৯টি বল। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট বিডিক্রিকটাইমে লাইভ আড্ডায় মিরাজ জানান সেদিন হাতে ক্র্যাম্পের কারণে শেষদিকে ব্যাট ধরতেও পারছিলেন না ঠিকভাবে। মিরাজের আক্ষেপ হাতের ব্যথায় আউটের আগে উঠে গেলে শেষের দিকে দলের রান বাড়াতে পারতেন।

[৫] মিরাজ বলেন, আমি পারছিলাম না। লাস্ট মোমেন্টে আউট হয়েছি, বলতে গেলে আমি ব্যাটও ধরতে পারছিলাম না। আমি যদি ওখানে উঠে যেতাম তাহলে পরে হয়তো নামার সুযোগ থাকত। আমরা হয়ত আরো বেশি রান করতে পারতাম, হয়তো ম্যাচটা জিততে পারতাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়