শিরোনাম
◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আল আকসার গ্রান্ড খতিবকে গ্রেপ্তার করায় বিশ্ব মুসলিম ওলামা সংঘের কঠোর সমালোচনা

ইসমাঈল আযহার: [২] ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিতি তৃতীয় পবিত্র স্থান ও মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরিমা সাইদ সাবরিকে গ্রেপ্তার করায় দখলদার ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে বিশ্ব মুসলিম ওলামা সংঘ। আনাদোলু এজেন্সি

[৩] শনিবার বিশ্ব ওলামায়ে কেরামের বৃহত এই সংগঠনের সেক্রেটারি জেনারেল শায়খ আলি মুহিউদ্দিন কারাদাগি ইসরায়েলের সমালোচনা করে বলেন, আল-আকসার গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরিমা সাবরিকে গ্রেপ্তার করে ইসরায়েল মানবতাবিরোধী অপরাধ করেছে। একইসঙ্গে বিগত কয়েক সপ্তাহ শায়খ ইকরিমা সাবরিকে মসজিদে আসতে না দিয়ে তার অধিকার হরণ করেছে সন্ত্রাসবাদী রাষ্ট্রটি।

[৪] শায়খ কারাদাগি এই ঘটনাকে জঘন্য স্বেচ্ছাচারিতা ও অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছেন। অব্যাহতভাবে ইসরায়েলের এই দখলদারিত্বের অবসান ঘটাতে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এজন্য সমস্ত আরব, মুসলিম দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেছেন নন্দিত এই ইসলামিক স্কলার।

[৫] শুক্রবার আল আকসা মসজিদের খতিব শায়খ ইকরিমা সাবরিকে তার জেরুসালেমের বাসভবন থেকে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা আটক করে নিয়ে যায়। বাংলাদেশসহ অনেক দেশের নাগরিকরা স্যোশাল মিডিয়ায় এ ঘটানার নিন্দা জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়