শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড-১৯: ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৬ জন, মোট সুস্থ হয়েছেন ৯৭৮১

মহসীন কবির : [২] রোববার (৩১ মে) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, কোভিড-১৯ এ মোট মারা গেছেন ৬৫০ জন। গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১২ ২২৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ১১৮৭৬ জনের। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৩০ জনের। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৭ হাজার ১৫৩ জন। শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন, মোট সুস্থ হয়েছেন ৯৭৮১ জন।

[৪] তিনি জানান, মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৭ জন নারী। ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ৮, এবং অন্যান্য জেলার ৪ জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন।

[৫] ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩৯১ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫ হাজার ৭৯৪ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১২৬ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩ হাজার ১৬ জন। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়