শিরোনাম
◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর বোরো চাষিদের স্বপ্ন পানির নিচে

মঈন উদ্দীন: [২] গত কয়েকদিনের ভারি বৃষ্টিতে রাজশাহী বোরো ধান চাষিরা বেকায়দায় পড়েছেন। ভারি বৃষ্টির কারণে তলিয়ে গেছে খাল বিলের বোরো ধান। কৃষি জমিতে পুকুর খননের কারণে রাজশাহীর ৯টি উপজেলার কৃষকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। পুকুর খননের কারণে আশপাশের জমি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কোথাও পানি জমে জলাবদ্ধতা, আবার কোথাও সেচের পানির অভাবে ফসল ফলাতে পারছেন না কৃষকরা। তবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া জায়গায় পানি শুকিয়ে বোরো ধান রোপন করার পর এখন ভোগান্তির শিকার হচ্ছেন কৃষকরা।
[৩] কৃষি অফিস থেকে কৃষকদের বলা হয়েছিল বৃষ্টির পানি নেমে গেলে ধানের কোনো ক্ষতি হবে না। কিন্তু বৃষ্টির পানি ধানের জমি থেকে নেমে যায়নি। কারণ পুকুর খননের কারণে ধানের জমিতে সৃষ্ট পানি নেমে যাওয়ার কোনো পথ নেই।
[৪] পুকুর করে সরকারী নালা বন্ধ করে দেয়া হয়েছে। অনেক এলাকায় ব্রীজের মুখ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। যার কারণে বৃষ্টির পানি নামতে না পেরে জমিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নষ্ট হচ্ছে কৃষকের পাকা ধান। এছাড়াও পানি জমে থাকা ধান পড়ে গিয়ে গাছ বের হতে শুরু করেছে। জেলার বিভিন্ন এলাকায় খোজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।
[৫] তবে রাজশাহী কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল হক জানান, কৃষকের জমির ধান নষ্ট হতে দেয়া যাবে না। কৃষকরা যদি অভিযোগ দেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহীর কোনো উপজেলা থেকে অভিযোগ দেয়া হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।  সম্পাদনা : জেরিন আহমেদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়