শিরোনাম
◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও) ◈ ‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’ ◈ বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি!

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]১৭ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে, হার্ভে ওয়েন্সেটেইনের বিরুদ্ধে নতুন মামলা

আসিফুজ্জামান পৃথিল : [২] ১৯৯৪ সালে করা যৌন হেনস্থার অভিযোগে ৪ নারী বৃহস্পতিবার এই হলিউড মোগলের বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে একজন বলছেন, তার ১৭ বছর বয়সে হার্ভে তাকে ধর্ষণ করেছিলেন। সিএনএন, দ্য গার্ডিয়ান, বিবিসি

[৩] এই মামলায় হার্ভের সঙ্গে অভিযুক্ত হিসেবে আছেন তার ভাই রবার্ট ওয়েন্সেটেইন এবং তাদের কোম্পানি মিরাম্যাক্স ও ডিজনি। অভিযোগ, ধর্ষণের কথা জেনেও রবার্ট ও কোম্পানির অন্য কর্মচারীরা মুখ খোলেননি।

[৪] যৌন হেনস্থার অভিযোগে বর্তমানে ২৩ বছরের সাজা খাটছেন হার্ভে। নিজের অ্যাটর্নির মাধ্যমে তিনি সর্বশেষ আনিত অভিযোগ অস্বীকার করেছেন।

[৫] ধর্ষণের অভিযোগ তোলা জেন ডোর বর্তমান বয়স ৪৩। তিনি জানিয়েছেন ১৯৯৪ সালে একটি হোটেল কক্ষে হার্ভের সঙ্গে তার পরিচয় ঘটে। তিনি এটিকে একটি বিজনেস মিটিং ভেবেছিলেন।

[৬] প্রায় নগ্ন হার্ভে তাকে দরজাতেই স্বাগত জানান এবং না করা সত্ত্বেও ওরাল সেক্সে বাধ্য করেন। পরে জেনকে ধর্ষণ করেন হার্ভে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়