শিরোনাম
◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহের মহেশপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ, (ঝিনাইদহ) প্রতিনিধি : [২] শুক্রবার রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন, ওই গ্রামের মামুন হোসেনের স্ত্রী রিফা খাতুন (২৫) ও তার ছয় বছরের পুত্র সন্তান রাব্বী হাসান রিফাত।

[৪] মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, গেল রাতে শিশু পুত্র রিফাত কে সাথে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল পিতা মামুন মিয়া। রাত ৩ টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে দেখে বিছানায় নেই রাব্বী। পরে জানালা দিয়ে টর্চের আলোয় ঘরের ভিতরে দেখতে পায় স্ত্রী রিফা খাতুন গলায় ফাস নিয়ে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে রাব্বীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ সকালে লাশ দুটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মাও আত্নহত্যা করেছে।

[৫] তিনি আরো জানান, মৃত রিফা খাতুন মানষিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়