শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে সবচেয়ে বেশী কোভিড-১৯ সনাক্ত ১৫ হাজার ৫৫৩ জন

শাহীন খন্দকার :[২] বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সারাদেশেই সংক্রমণ ঘটেছে। বাংলাদেশের সিটি ঢাকার যেসব এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে তারমধ্যে মিরপুর, বংশাল, ধানমন্ডি, চকবাজার, গেন্ডারিয়া, গুলশান, হাজারীবাগ, শাহবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মিটফোর্ড, মোহাম্মদপুর, রাজারবাগ, শাখারিবাজার, তেজগাঁও, উত্তরা, ওয়ারি অন্যতম। আজ শুক্রবার (২৯ মে) রাতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটের সবশেষ তথ্যানুযায়ী এ বিষয়ে জানা গেছে।

[৩] আইইডিসিআরের তথ্যানুযায়ী বৃহস্পতিবার (২৮ মে) পর্যন্ত রাজধানীর সব থেকে বেশি করোনা ভাইরাস শনাক্ত রোগী ছিল মিরপুরে (১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৪, পল্লবী ও পীরেরবাগ) মোট ৬৬৩ জন। এরপর মহাখালী ৪০১ জন, মুগদায় ৩১২ জন, যাত্রাবাড়ী ৩৩৯ জন, রাজারবাগে মোট ২১৪ জন, মোহাম্মদপুরে ৩০৯ জন, কাকরাইলে শনাক্ত হয়েছেন ২৯৯ জন।

[৪]মোহম্মদপুরের আদাবরে ৬০ জন, আঁগারগাওয়ে ৮৯ জন, আজিমপুরে ৬৪ জন, বাবুবাজারে ১৬১ জন, বাড্ডায় ১৪৮ জন, বনানীতে ৭৮ জন, বংশালে ১০১ জন, বাসাবোতে ৯৯ জন, ক্যান্টনম্যান্ট এলাকায় ১৮ জন, চানখারপুলে ৪৮ জন, চকবাজার ৮১ জন, ডেমরায় ৩৯ জন, ধানমন্ডিতে ১৮৫ জন, ইস্কাটনে ৫৫ জন, ফার্মগেটে ৫০ জন, গেন্ডারিয়ায় ১১৫ জন, গ্রিনরোডে ৫০ জন, গুলশানে ১১১ জন, হাতিরপুলে ৩৪ জন, হাজারীবাগ ৮৩ জন, জুরাইনে ৫৪ জন, কল্যাণপুরে ৪০ জন, কলাবাগানে ৪৫ জন, কামরাঙ্গীরচরে ৫৪ জন, কারওয়ানবাজারে ২৩ জন, খিলগাঁওয়ে ১৫৮ জন, কোতোয়ালিতে ২৯ জন শনাক্ত হয়েছে।

[৫] ঢাকার লালমাটিয়ায় ৪৩ জন, লালবাগে ১৭৩ জন, মালিবাগে ১৩৭ জন, মান্ডায় ৪২ জন, মানিকনগরে ৪৫ জন, মিটফোর্ডে ৪৭ জন, মগবাজারে ২১৫ জন, নারিন্দায় ৪০ জন, নিউমার্কেটে ১৪ জন, নাখালপাড়ায় ৩৭ জন, পান্থপথে ৩০ জন, পল্টনে ৫১ জন, পুরানা পল্টনে ২৭ জন, রামপুরায় ১০৮ জন, রমনায় ৬৮ জন, রাজাবাজারে ৩১ জন, শাহজাহানপুরে ৪১ জন, শাহবাগে ৮৭ জন, শাখারিবাজারে ৩২ জন, শান্তিনগর ৫৮ জন, শ্যামলীতে ৮৬ জন, স্বামীবাগে ৫৮ জন, শেরে-বাংলা নগরে ৫৬ জন, সূত্রাপুরে ৪৯ জন, তেজগাঁওয়ে ২০০ জন, উত্তরায় ২৭১ এবং ওয়ারিতে ১০২ জনসহ প্রায় সব এলাকায়ই কিছু না কিছু রোগী রয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়