শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় রাজস্ব আয়ে ধস, অর্থবছরে চরম বিপর্যয় দেখছে জাপান

মুসা আহমেদ : [২] জাপানে করোনা মহামারীর কারণে ব্যাপক প্রভাব পড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে। রাজস্ব আয় কমার বিপরীতে করোনা মোকাবিলায় বাড়ছে ব্যয়। এ কারণে চলতি অর্থবছরে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে দেশটি বলে মনে করছেন দেশটির অর্থমন্ত্রী ত্যারো অ্যাসো।

[৩] শুক্রবার মন্ত্রিপরিষদ বৈঠকের অ্যাসো বলেন, অর্থনৈতিক ধস ঠেকাতে বেশকিছু প্রণোদনা প্যাকেজ হাতে নিলেও চলতি অর্থ বছরে জাপানের অর্থনীতি চরম অবনতির দিকে যাচ্ছে। বিশাল এ প্রণোদনা প্যাকেজে বন্ডকে সম্পদে রুপান্তর কিংবা ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে মুদ্রাবাজারে আস্থা জাগাতে পারেনি।

[৪] প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারীতে বাজেটে ঘাটতি সৃষ্টি হয়েছে, তা রাজস্ব বাড়িয়েও মোকাবিলা করা সম্ভব না। অর্থবছরে শৃঙ্খলা ফেরাতে জাপানকে প্রথমে অর্থনীতিকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে।

[৫] দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনসহ মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৮৩ জন। নতুন ৯ জনসহ মোট মৃত্যু হয়েছে ৮৬৭ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ১৪৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়