শিরোনাম
◈ দেশেই উদ্ভাবিত ন্যানো ইউরিয়ায় মিলল পেটেন্ট, বদলে যেতে পারে দেশের কৃষি অর্থনীত ◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনসার বাহিনীর ৩২৮ জন করোনা শনাক্ত, সুস্থ ৯৪ জন

সুজন কৈরী : [২] শনাক্তদের মধ্যে ঢাকায় ২৭৩ জন এবং ঢাকার বাইরে হয়েছেন ৫৫ জন। তাদের মধ্যে একজন একজন উর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। শুক্রবার বিকেল পর্যন্ত মারা গেছেন বাহিনীর ১ জন সদস্য।

[৩] শুক্রবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন বহিনীর ১২ জন। শনাক্তদের মধ্যে একজন বাহিনীর উপ-মহাপরিচালক, ১০২ জন ব্যাটালিয়ন আনসার, ২১৯ জন অঙ্গীভূত আনসার, একজন বিশেষ আনসার, একজন সিগন্যাল অপারেটর, একজন নার্সিং সহকারী, ২ জন মহিলা আনসার এবং একজন ভিডিপি সদস্য।

[৪] শনাক্তদের মধ্যে ৮১ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ১৬৫ জন অঙ্গীভূত সাধারণ আনসার ডিএমপির সঙ্গে ও বাকিরা সদর দপ্তরসহ বিভিন্ন জেলায় কর্মরত।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তদের মধ্যে শুক্রবার বিকেল পর্যন্ত ১৯ জন ব্যাটালিয়ন আনসার, ৭১ জন অঙ্গীভ‚ত সাধারণ আনসার, একজন নার্সিং সহকারী, একজন সিগন্যাল অপারেটর, একজন ভিডিপি সদস্য এবং একজন মহিলা আনসার সুস্থ হয়েছেন। তারা করোনাযুদ্ধে জয়ী হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করে আবারও দায়িত্ব ও সেবামূলক কাজ করছেন।

[৬] শনাক্তদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে ১৩ জন, প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেল কোয়ারেন্টাইনে রয়েছেন ৫১২ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ঢামেক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বাহিনীর ১৭৭ জন সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

[৭] আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নানা উদ্যোগের ফলে করোনা শনাক্তরা আনসার সদস্যরা দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফিরছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ