শিরোনাম
◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ◈ আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ◈ যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন ◈ জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ◈ স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করল সরকার ◈ এফএ কা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে মুখোমুখি ম‌্যান‌চেস্টার সিটি ও লিভারপুল ◈ উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রা‌তে বার্সেলোনার বিরু‌দ্ধে খেল‌বে নিউক্যাসল ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির ◈ ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ◈ ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল: ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাধারণ ছুটি শেষ হওয়ায় ঝুঁকি বাড়বে, আরো সতর্ক হওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

লাইজুল ইসলাম : [২] দীর্ঘ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সব কিছু খুলে দেওয়া হচ্ছে। তবে সেটি একটি নিয়মের মধ্যে। অফিস-ব্যাংকসহ অন্যান্য সব কিছুই চলবে। শুধু বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ও খোলা থাকবে এই সময়ে। পরিবহন চলবে সীমিত আকারে। দোকান পাট খোলা থাকবে বিকেল পর্যন্ত। তবে এই সিদ্ধান্তে কিছুটা বিচলিত স্বাস্থ্য অধিদপ্তর।

[৩] অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, সব কিছু খোলার ঘোষণা এসেছে। এতে কিছুটা ঝুঁকি বাড়বেই। তবে যদি সাধারণ মানুষ তাদের নিজস্ব সাবধানতা অবলম্বন করে তাহলে ঝুঁকি এড়ানো যাবে। সংক্রমন যেনো বৃদ্ধি পেতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা-কর্মচারিদের।

[৪] রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর বলেন, আমরা কি আসলে সীমিত আকার অর্থ বুঝি। যদি বুঝে থাকি তবে এই সীমিত আকারে পরিবহণ চলবে সিদ্ধান্ত ঠিক আছে। কিন্তু এতদিন তো মানুষ নির্দেশনা মানতে চায়নি। তবে এখন সব কিছু খুলে দিয়ে পরিবহণ সীমিত করলে কি সেটা বুঝবে সাধারণ মানুষ।

[৫] ডা. আলমগীর বলেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সাধারণ ছুটি তুলে নেয়া মানেই সব কিছু স্বাভাবিক বিষয়টি তা নয়। এটা সবাইকে বুঝতে হবে। যদি এই ছুটি তুলে নেয়ার পর আমরা নিজেদের সেফটি না বুঝি তাহলে সামাল দেয়া কঠিন হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়