শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু কোভিড-১৯ আক্রান্ত

আব্দুল্লাহ মামুন : [২] বৃহস্পতিবার দলের অফিসিয়াল ফেসবুক পেজে পার্টির যুগ্ম-আহŸায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার এ তথ্য জানান।

[৩] ফেসবুক পেইজে জানান, মজিবুর রহমান মঞ্জুর শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে খারাপ যাচ্ছিল। ১০/১২ দিন আগে তার ব্যক্তিগত ড্রাইভার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতাল ভর্তি করাসহ পারিবারিক সহযোগিতামূলক কাজে সাবধানতা ও সতর্কতার সঙ্গে তিনি নিয়োজিত ছিলেন।

[৪] আরো বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে ঈদের দুদিন আগে মঞ্জুর মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। তার হাল্কা জ্বর, মাথা ও গায়ে ব্যথা ইত্যাদি দেখা দেয়। তিনি সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যান। এরপর ধীরে ধীরে তার শরীর একটু খারাপ হয়।

[৫] এবি পার্টির যুগ্ম-আহবায়ক আরো জানান, মঙ্গলবার আইসিডিডিআরবিতে মঞ্জুর করোনাভাইরাস পরীক্ষা করানো হয় এবং রিপোর্টে ‘করোনা পজিটিভ’এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত তত্ত¡াবধানে তিনি নিজ বাসগৃহে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

[৬] তিনি আরো জানান, মঞ্জুর এখনও কঠিন কোনো পরিস্থিতি হয়নি। দেশবাসীর কাছে মজিবুর রহমান মঞ্জু দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়