শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনামুক্ত হলেন আরও ১৬১ পুলিশ সদস্য

সুজন কৈরী: [২] করোনা উপসর্গ নিয়ে ওই পুলিশ সদস্যরা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হওয়ার পর বুধবার তারা হাসপাতাল ছাড়েন।

[৩] এ নিয়ে এখন পর্যন্ত কয়েক ধাপে সুস্থ হয়েছেন প্রায় এক হাজার ৪০০ পুলিশ সদস্য।

[৪] রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী ১৬১ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল ছাড়ার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখ যোদ্ধাদের ফুল ও মাস্ক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

[৫] পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে করোনা শনাক্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রæষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশে শনাক্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রæত বাড়ছে সুস্থতার হার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়