শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক সপ্তাহে চতুর্থবারের মতো ব্রাজিলে প্রতিদিন ১ হাজারেরও বেশি মৃত্যুর রেকর্ড

শাহনাজ বেগম : [২] স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনা সংক্রমনের সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি কারন যথাযথ পরীক্ষা-নিরীক্ষার অভাবে অনেকের হিসেব নেই। ইয়ন

[৩] দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের নিয়মিত করোনা পরিসংখ্যানে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৯ জনের মৃত্যুর রেকর্ড করেছে। এটি এই সপ্তাহে চতুর্থবার। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে করোনা ভাইরাসের তীব্র সংক্রমণের পর প্রতিদিনের মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছে ৬২০ জন। রয়টার্স

[৪] দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো, যিনি এ মহামারীকে "লিটল ফ্লু" বলে মন্তব্য করেছিলেন সেই দেশটিতে করোনার নতুন কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। তাদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪,৫১২ জন।

[৫] করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়ায় বিদেশি নাগরিকদের জন্য ব্রাজিল থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা এগিয়ে আনার বিষয়ে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানকিভাবে কোনো মন্তব্য করেনি তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেছেন, মার্কিন নাগরিকদের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নিচ্ছি।

[৬] আক্রান্তের সংখ্যায় রাশিয়াকে ছাড়িয়ে বিশ্বের মধ্যে সর্বাধিক সংক্রমিত দেশের তালিকায় দুইয়ে উঠে এসেছে ব্রাজিল। সেখানে এ পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ৫০৭ জন করোনা শনাক্ত এবং মারা গেছেন ২৪ হাজার ৫৯৩ জন। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়