শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদ আনন্দ এবার বাসায় বসেই

লাইজুল ইসলাম : [২] মঙ্গলবার (২৬ মে) রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে দেখা গেছে অনেকটা ঘরবন্দি অবস্থায় ঈদ উদযাপন করছে নগরবাসী।

[৩] বেশ কয়েকটি পরিবারের সঙ্গে কথা হয়। তারা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরে থাকতে হবে। এজন্য আমরা ঘরে থেকে পরিবারের সকলের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। জীবনের চেয়ে বড় উৎসব নয়। জীবন থাকলে আগামীতে অনেক উৎসব একসঙ্গে করা যাবে।

[৪] এ ব্যাপারে একজন সরকারি কর্মকর্তা বলেন, ঈদ প্রতিবছর নিজ গ্রামের বাড়িতে উদযাপন করি। কিন্তু এবার ঢাকায় করছি, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকি নেইনি। তবে ঈদের সকালে আত্মীয়-স্বজন সকলের সঙ্গেই অনলাইনে কথা বলেছি। শুভেচ্ছা বিনিময় করেছি। তবে বড় ভাইকে ও স্বজনদের খুব মিস করেছি। আগে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলে সবার সঙ্গেই দেখা হবে। তাই এবারের ঈদটা অনেকটা স্বেচ্ছায় ঘরবন্দি হয়ে উদযাপন করছি।

[৫] ঈদে ঘরবন্দি হয়ে ফেসবুক ও অনলাইনে সময় কাটছে দিলুরোডের রাসেল রহমানের। তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, করোনার কারণে বাইরে বের হতে পারছি না। তাই ঘরবন্দি জীবনে ফেসবুক অনলাইনের মাধ্যমেই সময় কাটছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতার কোনো বিকল্প নেই।

[৬] এদিকে, অধিকাংশ মানুষ স্বেচ্ছায় ঘরবন্দি থাকলেও ঈদের ২য় দিন সকাল থেকেই রাজধানীর পাড়া-মহল্লায় অলিগলির মোড়ে মোড়ে তরুণদের আড্ডা জমে উঠেছে। আড্ডাগুলোতে শারীরিক দূরত্ব মানা না হলেও সকলকেই মাস্ক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। ঘরবন্দি নগরবাসীর অনেককেই পরিবারের সদস্যদের নিয়ে আড্ডা দিতে দেখা গেছে বাসা বাড়ির ছাদে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়