শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৫, মোট সুস্থ হয়েছেন ৭৫৭৯

মহসীন কবির : [২] মঙ্গলবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৫২২ জন। ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৪১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ৫৪৬৩ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৫৮ হাজার ৪১১টি। মোট আক্রান্ত হয়েছেন ৩৬৭৫১ জন।

[৪] তিনি জানান, মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী। ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ৪ এবং বরিশালের ২। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২০ জন এবং বাড়িতে ১ জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং শূন্য থেকে ১১ বছরের মধ্যে ১ জন। ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৮ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৫২২ জনের।

[৫] ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১৮২ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৪ হাজার ৪৭০ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৫ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৩২৩ জন।

  • সর্বশেষ