শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড়ে পালালেন করোনা রোগী

তালতলী প্রতিনিধিঃ [২] বরগুনার তালতলীতে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা শহরের মালিপাড়ায় এ ঘটনা ঘটে।

[৩] সূত্র জানায়, কিছুদিন আগে থেকে তিনি করোনা উপসর্গ নিয়ে কভিড ১৯ এর টেস্ট করায়। টেস্টে পজিটিভ আসে। ঢাকা নারায়ণগঞ্জ এ তিনি কাজ করতেন ও ভাড়া বাসায় থাকতেন পজিটিভ এর ঘটনা বাড়িওয়ালা জানতে পেরে তাকে ভাড়া বাসায় উঠতে না দিয়ে সামনে তালা মেরে রাখেন।

[৪] তখন তিনি অ্যাম্বুলেন্স ভাড়া করে তার নিজ বাড়ি উজিরপুর গেলে ঘটনাটি জানাজানি হয়ে গেলে তার নিজ এলাকায় জায়গা না হওয়ায়, তিনি অ্যাম্বুলেন্স নিয়ে সোজা শশুর বাড়ি চলে আসে। তিনি বড়বগী ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা সোরাফ মিস্ত্রির জামাই। শশুর বাড়ি আসলে রাস্তায় অ্যাম্বুলেন্স থামানো দেখে মানুষ ভয়ে দৌড়াদৌড়ি করে এ দেখেই তিনি নিজেও দৌড়ে পালিয়ে যান।

[৫] এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়