শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক‌রোনামুক্ত হলেন আরও ১০৬ পুলিশ সদস্য

সুজন কৈরী : [২] করোনা উপসর্গ নিয়ে তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার বিকেলে হাসপাতাল থেকে তারা বাড়ি ফিরেছেন।

[৩] পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ চিকিৎসা প্রটোকল অনুযায়ী ওই ১০৬ জন পুলিশ সদস্যের নমুনা পরপর দুবার পরীক্ষা করা হয়েছে। উভয় পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ছাড়ার অনুমতিপত্র দেন। হাসপাতাল ছাড়ার সময় পুলিশ সদস্যদের হাসপাতাল কর্তৃপক্ষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

[৪] উল্লেখ্য, আই‌জি‌পি ড. বেনজীর আহমেদ করোনা শনাক্ত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। তিনি তাদের দেখাশোনার জন্য গঠন করেছেন বিশেষ টিম। কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও ঢাকা এবং বিভিন্ন বিভাগীয় শহরে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনা শনাক্ত পুলিশ সদস্যদের চিকিৎসা করা হচ্ছে। ফলে করোনা শনাক্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়