শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ২৫ মে, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসি ও বিসিসিআই মেইল পাল্টা মেইল, ভারত থেকে দুটি বিশ্বকাপ কেড়ে নিতে পারে আইসিসি!

এল আর বাদল : [২] করোনায় স্তব্ধ ক্রিকেট। লকডাউনের মাঝেই এবার আইসিসি-বিসিসিআই দ্ব›দ্ব আবার প্রকাশ্যে। তাতেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করে দিয়েছে। জোর বচসা ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মধ্যে। আর তাতেই ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২১ এবং ২০২৩ সালের বিশ্বকাপ নিয়ে দুই পক্ষের মধ্যে কড়া ভাষায় মেলের আদান-প্রদান হয়েছে।

[৩] আইসিসির জেনারেল কাউন্সিল ও কোম্পানি সেক্রেটারি জোনাথন হল কড়া ভাষায় বিসিসিআই সেক্রেটারির কাছে জানতে চেয়েছেন, যে ২০২১ এবং ২০২৩ বিশ্বকাপের আয়ের ওপর কর মকুফের বিষয়ে কী উদ্যোগ নিয়েছে তারা তা জানতে চেয়েছে। আসলে চুক্তি অনুযায়ী, কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দেড় বছর আগে আইসিসিকে তার সমাধানের পথ বাতলে দেবে বলেছিল বিসিসিআই।

[৪] যদি তা না দিতে পারে তাহলে ভারতের কাছ থেকে দুটো বিশ্বকাপই কেড়ে নিতে পারে আইসিসি। জোনাথন তার মেইলে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, আইসিসির শর্ত না মানলে, বিসিসিআই চুক্তি বাতিল করতে পারে। যার অর্থ দুটি বিশ্বকাপই চলে যাবে ভারত থেকে।

[৫] আইসিসিকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়ার সময়সীমা এপ্রিল মাসে শেষ হয়ে গিয়েছে। কিন্তু লকডাউনে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে ভারত। বিষয়টিতে ভারত সরকারের হস্তক্ষেপ চেয়েছে বিসিসিআই-সূত্রের খবর এমনই। আইসিসি ভারতকে আর হয়তো সময় দিতে চাইছে না তবে পাল্টা মেইলে সময় চেয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে হাতিয়ার সেই করোনাভাইরাস। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়