শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনগণকে করোনা থেকে রক্ষা করতেই গণপরিবহন বন্ধ: শাজাহান খান

সুজিৎ নন্দী: [২] আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, ঈদকে সামনে রেখে ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। একটি প্রাইভেটকার ও মাইক্রোবাসে ইচ্ছে করলেও সিটের বেশি মানুষ বসতে পারে না বা গণপরিবহনের মতো যাতায়াত করতে পারে না।

[৩] তিনি বলেন, দেশের জনগণকে করোনা থেকে রক্ষা করার জন্য গণপরিবহন চালু করা হয়নি। এতে মধ্যবিত্তরা হয়তো বাড়ি আসতে একটু সমস্যা হবে, তবে তারা ভালো থাকবে-সুস্থ থাকবে।

[৪] গতকাল রাজৈর উপজেলা অফিসের মৌলভী আচমত আলী খান মিলনায়তনে পৌর ছাত্রলীগে উদ্যোগে অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি এ কথা বলেন।

[৫] তিনি আরো বলেন, এই ঈদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করব এবং এই ঈদে কারো বাড়ি যাব না। কারণ আমরা জানি না কার করোনা আছে, আর কার নেই।

[৬] মাদারীপুরের রাজৈরে পৌর ছাত্রলীগের উদ্যোগে ২শ’ অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আ ফ ম ফুয়াদ,খায়রুল হাসান নিটুল খন্দকার, গোপা শারমিন, রাজৈর থানার ওসি শওকত জাহান, ছাত্রলীগ নেতা তানভীর মাহমুদ আবির, জেলা ছাত্রলীগ সদস্য সুজন হোসেন রিফাত, ছাত্রলীগ নেতা রিপন হাওলাদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়