শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতায় আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে হাইকমিশন

কূটনৈতিক প্রতিবেদক : [২] কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে পাঠানো বার্তায় এ অনুরোধ জানানো হয়।

[৩] এতে বলা হয়, আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য নভোএয়ারের দুইটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

[৪] আগামী ২৯ ও ৩১ মে বিকেল ৩টা ৪০ মিনিটে ফ্লাইট দুইটি ঢাকায় ফিরবে।

[৫] বাংলাদেশ এর আগে কয়েক দফায় ভারতে আটকে পড়া প্রায় সাড়ে তিন হাজার নাগরিককে কলকাতা, মুম্বাই, দিল্লি ও চেন্নাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনে।

[৬] এছাড়া বাংলাদেশ হাইকমিশন, উপ হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনের সহযোগিতায় স্থল পথেও দেশটি থেকে ফিরে এসেছেন বহু নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়