শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৪:২২ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমের লাইভে মাশরাফির ঘোষণা, ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তা করা হবে

স্পোর্টস ডেস্ক : [২] কিছুদিন আগে ফেসবুক পেজ অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিজের প্রিয় ব্রেসলেট ৪২ লাখ টাকায় বিক্রি করেছেন মাশরাফি বিন মুর্তজা। নিলাম থেকে ব্রেসলেটটি বিপুল দামে কিনে নেয় বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন।

[৩] করোনাভাইরাসের কারণে বিপদে পড়া গরীব মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই ১৮ বছরের সঙ্গী এই ব্রেসলেটটি বিক্রির সিদ্ধান্ত নেন মাশরাফি। এবার বিক্রিত অর্থের একটি অংশ ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন নড়াইল এক্সপ্রেস।

[৪] সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিম ইকবালের লাইভ অনুষ্ঠানে এসে এমনটাই ঘোষণা দিয়েছেন মাশরাফি। এই লাইভে তামিম এবং মাশরাফির পাশাপাশি আরো যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমও।

[৫] আড্ডার এক পর্যায়ে মাশরাফি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ২৫ লাখ টাকা নড়াইলে এবং ১৫ লাখ টাকা নড়াইলের বাইরে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটনের ভিতরে ৮০ জনের মতো কোচ আছে যারা এখন উপার্জন করতে পারছে না। তাদেরকে আমি সহায়তা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অংশ দেব।

[৬] করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে যারা প্লাজমা সংগ্রহ করছেন তাঁদেরকেও সাহায্য করবেন মাশরাফি বলে জানান। তাঁর ভাষ্যমতে, 'এছাড়া প্লাজমা সংগ্রহের জন্য যারা কাজ করছে ওখানে একটা অংশ দেব। এখনো হিসাব নিকাশ করছি। দেখি চেষ্টা করব যত বেশি মানুষকে সহায়তা করা যায়।’

[৭] করোনাভাইরাসের কারণে বিপদে পড়া গরীব মানুষের সাহায্যার্থে শুধু মাশরাফিই নন, এগিয়ে এসেছেন জাতীয় দলের আরো অনেক ক্রিকেটারই। নিলামে নিজেদের প্রিয় ক্রিকেট সরঞ্জাম বিক্রি করেছেন তাঁরা। এই তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ এবং সৌম্য সরকার। -ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ