শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ২৪ মে, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করতে ৮০ কিমি পথ হেঁটে বরের বাড়ি গেলেন তরুণী

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে ভারতে লকডাউনের মধ্যে ৮০ কিলোমিটার পায়ে হেঁটে পাত্রের বাড়িতে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন এক তরুণী। গত বুধবার ভারতের উত্তরপ্রদেশের কানপুর থেকে কনৌজ গিয়ে বিয়ে করেন গোলদি (২০) নামে ওই তরুণী।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, গত ৪ মে তাদের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। তবে লকডাউনের কারণে বিয়ে স্থগিত হয়ে যাওয়ায় বেশ চিন্তায় পড়ে যান ওই যুগল। বাগদত্তা ভিরেন্দ্র কুমারের সঙ্গে (২৩) ফোনে যোগাযোগ রাখছিলেন ওই তরুণী। এক পর্যায়ে পায়ে হেঁটে গিয়ে হবু বরের বাড়িতে পৌঁছে যান গোলদি। পরে বরপক্ষ একটি পুরোনো মন্দিরে তাদের বিয়ের আয়োজন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই দম্পতির বিয়ের ছবি। এতে দেখা গেছে, লাল শাড়ি পরেছেন কনে আর বর পরেছেন সাদা শার্ট। মুখে ছিল তাদের মাস্ক। বিয়েতে স্থানীয় একজন সমাজকর্মীও উপস্থিত ছিলেন।

এনডিটিভি জানায়, গত দু’মাসে করোনা সংক্রমণের মোকাবিলা করতে দেশব্যাপী লকডাউন জারি হওয়ার ফলে বহু বিয়ে ভেস্তে গেছে। শহরের বহু পাত্র-পাত্রী ‘জুম’-এর মতো ভিডিও অ্যাপের সাহায্যে ‘ভার্চুয়ালি’ বিয়ে সেরেছেন। আত্মীয়স্বজনরা ওই অ্যাপের মাধ্যমেই বিয়ের সাক্ষী থাকেন।

এদিকে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ৭০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ২০ হাজারের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়