শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৪:৩৬ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেঁচে ফেরার বর্ণনা দিলেন পাকিস্তানে বিধ্বস্ত বিমানের আরোহী প্রকৌশলী জুবায়ের

ডেস্ক রিপোর্ট : [২] শুক্রবার পাকিস্তানে বিধ্বস্ত হওয়া বিমানের অন্তত ২ জন আরোহী প্রাণে বেঁচে গেছেন। তাদেরই একজন  মুহাম্মদ জুবায়ের। তিনি শনিবার জিও নিউজের কাছে বর্ণনা করেছেন তার ‘অলৌকিক বেঁচে ফেরার গল্প। পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে ছেড়ে আসা ওই বিমানটিতে ৯১ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিল।

[৩] ৯৯ জন আরোহী নিয়ে পাকিস্তানে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের  বিমানটি করাচি শহরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার আগে ২বার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৯৭ জন নিহত হয়েছে। তবে তারা সবাই বিমানের যাত্রী নাকি এদের মধ্যে ওই আবাসিক এলাকা বাসিন্দা ছিলেন তা নিশ্চিত নয়।

[৪] জুবায়ের সামান্য আঘাত পেলেও তার শরীরে বড় কোনও ক্ষতি হয়নি। তিনি জিও নিউজকে বলেন,  আমরা কেউই ভাবিনি মানটি বিধ্বস্ত হতে যাচ্ছে। কারণ অবতরণের সময় খুব মসৃণ গতিতে নামছিল সেটি।

[৫] জুবায়ের বলেন, চারদিকে কেবল ধোয়া আর আগুন দেখছিলাম।  চিৎকার শুনতে পাচ্ছিলাম চারপাশ থেকে। শিশু ও বয়স্ক সবাই আর্তচিৎকার করছিল। আমি শুধু আগুন দেখছিলাম। আমি কোনও মানুষ দেখতে পাচ্ছিলাম না, শুধু তাদের চিৎকার শুনছিলাম। আমি আমার সিটবেল্ট খুলে ফেলি এবং কিছু আলো দেখতে পাই। আমি আলোর দিকে যাই। পরে আমি ১০ ফুট উচ্চতা থেকে লাফ দিই।

[৬] করাচির সিভিল হাসপাতালের বিছানায় শুয়ে জুবায়ের বলেন, প্রথমবার অবতরণে ব্যর্থ হওয়ার প্রায় ১০ মিনিট পর পাইলট আরেকবার অবতরণের চেষ্টা করবেন বলে জানান। কিন্তু রানওয়ের দিকে যেতে যেতে এটা বিধ্বস্ত হয়।

[৭] সিন্ধু প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র বলেছেন, বিমানের বেঁচে যাওয়া আরেকজন যাত্রীর নাম হচ্ছে জাফর মাসুদ। তিনি ব্যাংক অব পাঞ্জাবের প্রেসিডেন্ট। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তার অবস্থা ভালো। তিনি চেতনার মধ্যেই আছেন এবং সাড়া দিচ্ছেন। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ