শিরোনাম
◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে বিমান ‍দুর্ঘটনায় ১০৭ আরোহীর মধ্যে বেঁচে আছেন মাত্র দু’জন

ডেস্ক রিপোর্ট : [২] পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি উড়োজাহাজ করাচির উদ্দেশে লাহোর থেকে ১০৭ জন আরোহী নিয়ে যাত্রা শুরু করে করাচির আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এই বিমান দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে মাত্র একজন বেঁচে আছেন বলে সিন্ধু প্রদেশের মুখপাত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। মুখপাত্র আবদুর রশিদ চান্না জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমান পিকে-৮৩০৩-এর একজন যাত্রী বেঁচে আছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

[২] তবে পাকিস্তানের সিভিভ অ্যাভিয়শনের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিবিএসর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বিমান দুর্ঘটনায় অন্তত দুজন প্রাণে বেঁচে আছেন।

[৩] লাহোর থেকে ছেড়ে আসা ফ্লাইট এ-৩২০ করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের কয়েক মিনিট আগে মডেল কলোনি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ওই ফ্লাইটে ৯৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন।

[৪] বিধ্বস্ত হওয়া বিমানে থাকা ৮৫ জন যাত্রীদের নামের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ)। আলোকিতবাংলাদেশ, আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়