শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগম

আহমেদ রাজু : নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগম। বাবা তাকে আদর করে ডাকতেন নূরী। বাংলাদেশের প্রথম মহিলাদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা বেগমের তিনি প্রায় সত্তর বছর সম্পাদক ছিলেন। ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুরের চালিতাতলী গ্রামে তার জন্ম। পিতা সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন। মা ফাতেমা বেগম। ১৯২৯ সালে সাড়ে তিনবছর বয়সে বাবার সঙ্গে বসবাসের জন্য তিনি কোলকাতায় চলে যান।

 

কলকাতায় গিয়ে তিনি শিশু শ্রেণিতে ভর্তি হন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। এই স্কুল থেকেই তিনি ১৯৪২ সালে ম্যাট্টিক পাস করেন। ১৯৪৪ সালে কোলকাতার লেডি ব্রেবোর্ণ কলেজ থেকে আইএ এবং ১৯৪৬ সালে একই কলেজ থেকে তিনি বিএ পাস করেন। ১৯৪৭ সালের ২০ জুলাই তার পিতা সাপ্তাহিক বেগম প্রকাশ করেন। প্রথম চার মাস সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। এরপর পত্রিকাটি সম্পাদনার দায়িত্ব নেন নূরজাহান বেগম। দেশভাগের পর ১৯৫০ সালে সপরিবারে তারা ঢাকায় চলে আসেন। একই বছর সাংবাদিক ও ছড়াকার রোকনুজ্জামান খান দাদাভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৫৪ সালের ১৬ ডিসেম্বর তিনি মহিলাদের জন্য প্রতিষ্ঠা করেন বেগম ক্লাব। লেখালেখির সঙ্গে যারা জড়িত এবং যারা লিখতে চান, তারা এই ক্লাবে যেতেন। সবার সঙ্গে মতবিনিময় হতো এই ক্লাবের মাধ্যমে।

 

বেগম পত্রিকা বাংলাদেশে অনেক নারী লেখক সৃষ্টি করেছে। মহিলাদের অধিকার প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নেও বড় ভূমিকা রেখেছে। ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার নূরজাহান বেগমকে রোকেয়া পদক দেয়। এছাড়াও তিনি অনেক পদক পেয়েছেন। ২০১৬ সালের ২৩ মে নূরজাহান বেগম চিরনিদ্রায় শায়িত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়