শিরোনাম
◈ কানাডায় নতুন পিআর পাওয়ার নতুন সুযোগ, তিন বছরে নেওয়া হবে ১১ লাখ ৪০ হাজার অভিবাসী ◈ দুবলার চরে সাগরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ◈ ক্ষতিকর উপাদান থাকায় নিষিদ্ধ গৌরী ক্রিম, দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩০০ পিস জব্দ ◈ মিথিলার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠল সামিরা খান মাহির মাথায় ◈ লাইসেন্স ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ, আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে ◈ আসামি ছিনিয়ে নেওয়া থেকে পুলিশ হত্যা, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাঝুঁকি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার দেখা মিলল বিপন্ন প্রজাতির ‘যশোরের হনুমান’, ক্যাম্পাসে চাঞ্চল্য ◈ ৭ নভেম্বর কোনো দলের একক সম্পত্তি নয়, এটি জাতীয় অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এইচএসসি ফল চ্যালেঞ্জে ১০ লাখের বেশি আবেদন, শিক্ষা বোর্ডের আয় ১৫ কোটি ৫৬ লাখ টাকা ◈ শ্রীলঙ্কাকে ৪৫ রা‌নে হারিয়ে যুব এশিয়া কা‌পের সেমিফাইনা‌লের পথে বাংলাদেশ 

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩২ বছর পর সন্তানকে ফিরে পেলেন বাবা-মা

ডেস্ক রিপোর্ট : ছেলের বয়স মাত্র দুই বছর। সেটা ১৯৮৮ সালের কথা। চীনের সানঝি প্রদেশে নার্সিং হোম থেকে ছেলে মাও ইনকে আনতে যান বাবা মাও ঝেনজিং। রাস্তার মাঝে ছেলে পানি খেতে চাইলে বাবা একটি হোটেলে যান।

বাবা কিছু গরম পানি এনে দেখেন ছেলে নেই। চারপাশে তন্নতন্ন করে দেখেন কোথাও নেই! এর পর কেটে গেছে টানা ৩২ বছর। এর মধ্যে অন্তত ১ লাখ প্রচারপত্র বিলি করেছেন সেই দম্পতি। হয়েছেন পুলিশের দ্বারস্থও।

চলতি এপ্রিল মাসে চীনের সিচুয়ান প্রদেশের এক পুলিশকে এক লোক জানান যে বহু বছর আগে এক শিশুকে দত্তক নিয়েছিলেন। এর পর ৩৪ বছর বয়সী সেই যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এর পর ডিএনএন টেস্ট করে দেখা যায় তিনি আর কেউ নয় মাও ঝেনজিংয়ের ছেলে মাও ইন। এখন সে বাবা-মার কাছেই আছেন। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি।

  • সর্বশেষ