শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রাণ দিয়ে ছবি তোলায় বিশ্বাসী নই: দেব

মুসফিরাহ হাবীব: [২] চিরাচরিত রাজনৈতিক ধারা থেকে বরাবরই নিজেকে দূরে রেখেছেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। এবার করোনাভাইরাস সঙ্কটেও তিনি বজায় রেখেছেন সেই ধারা।

[৩] পরিস্থিতি দেখতে শনিবার মেদিনীপুরে যান দেব। জেলা পরিষদের সঙ্গে পঞ্চায়েত সমিতির ভিডিও কনফারেন্সে যোগ দেন। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে পরিযায়ী শ্রমিক, স্বাস্থ্য পরিকাঠামোসহ একাধিক বিষয়ে কথা বলেন এই তারকা সাংসদ।

[৪] সে সময়ই ত্রাণ বিতরণে দেবের না আসার নিয়ে বিরোধীদের কটাক্ষের প্রসঙ্গ উঠলে জবাবে এই তারকা বলেন, তিনি এলাকায় না গেলেও জেলা প্রশাসন এবং তার প্রতিনিধিরা এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

[৫] দেব বলেন, “এতদিন সামাজিক দূরত্বের নিয়ম মানতে আমি আসিনি। আমি এলে ভিড় হয়ে যেত। তাছাড়া, আমি ছবি তুলে পোস্ট করার মতো লোক নই যে আমি গিয়েছি, আমি ছবি তুলেছি। আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি না।খুব দৃষ্টিকটূ লাগে।”

[৬] দেব আরো জানান, ভিডিও কনফারেন্স করতে তিনি মেদিনীপুরে গেছেন। মানুষের মধ্যে গিয়ে নিয়মবিধি ভেঙে রাস্তায় হাঁটেননি। তার কথায়, ভিডিও কনফারেন্সের কারণে তিনি বলেছিলেন তাকে ডাকতে। তিনি দেখতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন কী হচ্ছে।

[৭] কেবল সেই কনফারেন্সই করেছেন জানিয়ে দেব বলেন, “আমি মাঠে ওরকমভাবে যাইনি যে কাউকে খাবার দিলাম। সেই ছবি তোলা হল এবং পোস্ট হল। এরকম রাজনীতি করতে আমি আসিনি।”

  • সর্বশেষ