শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ◈ রিজার্ভ সামান্য কমলেও বাড়ছে রেমিট্যান্স ◈ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, একজনের বদলি ◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউক্রেনে মা-বাবাকে দেখার অপেক্ষায় ১০০ নবজাতক

দেবদুলাল মুন্না: [২] ইউক্রেনে সারোগেসি বা গর্ভ ভাড়া নিয়ে জন্ম হওয়া প্রায় একশ শিশুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সে দেশের মানবাধিকার সংগঠনগুলো । করোনাভাইরাসের কারণে ইউক্রেনের সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার কারণে সন্তান জন্ম দিয়ে বিপাকে পড়েছে সারোগেট মায়েরা।

[৩] হাসপাতালে থাকা ওইসব সন্তানের বিদেশি মা-বাবারা তাদের কাছে যেতে পারছে না সীমান্তে কড়াকড়ির কারণে। লকডাউনের কারণে সীমান্ত বন্ধ রয়েছে। খবর এপি

[৪] সায়েন্স জার্নাল জানায়, একশ সারোগেট শিশু বিভিন্ন ক্লিনিকে রয়েছে। তারা সবাই তাদের বাবা-মায়ের অপেক্ষায় রয়েছে। যদি লকডাউন বাড়ে তবে এ সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে। এছাড়া এ সন্তানগুলোর এখন বিশেষ সেবা দরকার যেটি মা-বাবা’রাই দিতে পারেন।

[৫] ইউক্রেনের মানবাধিকারকর্মী লিউডমিলা ডেনিসোভা বলেন, শিশুগুলোর মুখের দিকে তাকালে কষ্ট হয়। এ মহামারি কালে তারা একটা ভয়াবহ পৃথিবীতে এসেছে।

[৬] স্পুটনিক জানায়, এসব শিশুদের বাবা-মা ১২ টি দেশের নাগরিক। চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল বুলগেরিয়া, অস্ট্রিয়া, ও মেক্সিকো।

  • সর্বশেষ