শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ১৬ মে, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের সম্পদ জব্দের বিল অনুমোদন মার্কিন সিনেটে

আপেল মাহমুদ: [২] উইঘুরসহ অন্যান্য মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর দমন অভিযান নিয়ে চীনের ওপর চাপ প্রয়োগ করতে একটি বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এই বিলে দমন অভিযানে দায়ী চীনা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা এবং দেশটিতে থাকা সম্পদ জব্দের কথা বলা হয়েছে।

[৩] রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে সর্বসম্মতভাবে বিলটি পাস হয়। ডেমোক্রেটিক নেতৃত্বাধীন কংগ্রেসের অনুমোদনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হবে বিলটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

[৪] মার্কিন সিনেটে বিলটি উত্থাপন করেন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও। জিনজিয়াং প্রদেশে উইঘুর, তার্কিকসহ বিভিন্ন সংখ্যালঘু মুসলমানদের ক্যাম্পে আটক রেখে নির্যাতনের অভিযোগে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই বিল তোলা হয়।

[৫] করোনাভাইরাসের মহামারি নিয়ে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকার মধ্যে যুক্তরাষ্ট্রের সিনেটে ওই বিল আনা হয় বলে ধারণা অনেকের। এই মহামারির জন্য চীনকে দায়ী করছে ওয়াশিংটন।

[৬] মহামারি অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করে আসছে চীন। আর মার্কিন সিনেটে বিল পাস হওয়াকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ বলে অভিহিত করেছে বেইজিং।

[৭] উইঘুরদের প্রতি চীনের আচরণকে অদ্ভূত আখ্যা দিয়ে এক টুইটার পোস্টে মার্কিন সিনেটর মার্কো রুবিও বলেছেন, তার আনা বিলের মাধ্যমে বেইজিংয়ে ক্ষমতাসীনস কমিউনিস্ট পার্টিকে জবাবদিহি করা সম্ভব হবে। সূত্র: বাংলাট্রিবিউন, সময়টিভি, সারাবাংলা

  • সর্বশেষ