শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ১৬ মে, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতায় বাসের ভাড়া তিনগুণ করার প্রস্তাব দিলেন বেসরকারি বাস মালিকরা

লিহান লিমা: [২] ভারতে লকডাউনের মধ্যে সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস নামাতে রাজি হওয়ার শর্তে রাজ্য সরকারকে বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বাস মালিকরা। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] তারা বলছেন, গণপরিবহনগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে বাসগুলোতে যাত্রী সংখ্যা সীমিত হবে। সর্বাপেক্ষা ২০ জন যাত্রী উঠতে পারবেন একটি বাসে। তাই ভাড়া বাড়ানো আবশ্যক।

[৪] কলকাতার বেসরকারি বাসমালিক সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বেসরকারি বাসে উঠলেই এবার থেকে প্রথম ৪ কিমি পথ যেতে যাত্রীদের ভাড়া গুণতে হবে ২০টাকা। তারপর প্রতি ৪ কিমি অন্তর ভাড়া বাড়বে ৫ টাকা করে। তবে এই ভাড়া শুধুমাত্র কলকাতা মেট্রোপলিটন এরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য।

[৫] কলকাতার রাজ্য সরকার বলেছে, ভাড়ার ব্যাপারে বাস মালিকদেরই সিদ্ধান্ত নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সর্বাধিক ২০জন যাত্রী নিয়ে বাস চালানো হচ্ছে কি না তা শুধু সরকার দেখবে।

[৬] বাস মালিক সংগঠন বলছে, ‘রাজ্য সরকারের বাস নামানোর প্রস্তাবকে আমরা সমর্থন করছি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে করোনা মোকাবেলায় গণপরিবহনের জ্বালানি খরচে ভুর্তকি চেয়েছি।

[৭] পশ্চিমবঙ্গের পরিবহন অধিদপ্তর বলেছে, পথে বেসরকারি বাস ও মিনিবাস নামানো হলে চালক ও কন্ডাক্টরদের জন্য মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার সরকার সরবরাহ করবে।

  • সর্বশেষ