শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] পথেই যার জীবন কাটে তার পাহারায় কুকুর অতন্দ্রপ্রহরী ন্যায় বসে

শাহীন খন্দকার : [২] রাস্তায় জনমানব শুন্য আশেপাশে মানুষ নেই। আর সেই রাস্তার ফুটপাতে পড়ে আছেন এক বৃদ্ধা। তার এই পরে থাকা একদিন দুইদিন না, দিনের পর দিন। মাস গড়িয়ে পড়ে আছেন সহায় সম্বলহীন, অসহায় নারী এই বৃদ্ধা। জির্ণশিরর্ণ এই বৃদ্ধার সাহায্যে এগিয়ে আসেনি কেউ ! সমাজের উচুতলা থেকে রাজনীতিবিদ কিংবা প্রশাসনের কোনো কর্তাব্যক্তি। শুধু তার পাশে রয়েছে একটি কুকুর। কুকুরটি যেন বৃদ্ধাকে আগলে রেখে পাহারা দিয়ে চলেছে। করোনার মধ্যে সবাই সামাজিক দূরত্ব না মেনে নিয়মের তোয়াক্কা না করে বাজার করতে, আড্ডা দিতে বের হতে পারছেন অথচ অসহায় এই বৃদ্ধার দিকে তাকানোর মতো সময় কারোর নেই?

[৩] বৃহস্পতিবার নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রাস্তার ধারে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখা যায়। বৃদ্ধার মাথার কাছে একটি কুকুর বসে আছে। কুকুরটি মাঝে মাঝে তার জায়গা বদল করে কখনও বৃদ্ধার পায়ের কাছে, কখনও পেছন দিকে, কখনওবা বৃদ্ধার সামনে বসে সময় কাটাচ্ছে। এ যেন এক মানবিক দায়িত্ব নিয়েই বৃদ্ধাকে পাহারা দিচ্ছে কুকুরটি।

[৪] স্থানীয় সাংবাদিক সুরজিৎ সরকার বৃদ্ধার কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কোন কথা বলতে পারেননি। দেখে বোঝা যাচ্ছিল দারিদ্রতা বঞ্চনা তার শরীরে কথা বলার মতো শক্তিটুকুও হারিয়ে দিয়েছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি জানান, আগে এই বৃদ্ধার ব্যাপারে তিনি কিছু শোনেননি।

[৫] মাধনগর ইউনিয়নের ৫নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোমেনাকে বিষয়টি জানালে তিনি তাচ্ছিল্যের সুরে বলেন, ‘এ-তো পাগল। অনেক দিন হলো এই মহিলা স্টেশন এলাকায় ঘোরাফেরা করে।’ পাগলের কি এই রাষ্ট্রে বাঁচার বা নাগরিক সুবিধা পাবার অধিকার নেই?-এমন প্রশ্ন করলে কাউন্সিলর মোমেনা চুপ করে থাকেনে। পরে খবর পেয়ে বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এবং ৫নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদিন ডলার।

[৬] বৃদ্ধার এমন অসহায়ত্বের খবর জেনে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সূত্র : যমুনা টিভি

  • সর্বশেষ