শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ১১ মে, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসীদের জন্য বিকল্প বাজার খোঁজা হচ্ছে : ড. আহমেদ মনিরুছ সালেহীন

মিনহাজুল আবেদীন : [২] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, করোনার জন্য সৌদী আরব থেকে লোক ফেরত পাঠানো হবে। তা পূর্বেই ধারণা করা হয়েছিলো। তবে এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই কারণ মন্ত্রণালয় থেকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডিবিসি টিভি 

[৩] তিনি বলেন, ‘এখন আমাদের মূল লক্ষ ইউরোপের দিকে। তবে জাপান, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে, ঐ সব দেশে শ্রমিক পাঠানোর জন্য। ফলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হবে।’

[৪] একই সংবাদে বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, তেলের দাম কমে যাওয়ায় অভিবাসন খাত বন্ধ করা হয়েছে। এমনকি অনেক মানুষ চাকরিচ্যুত হয়েছে। তবে অল্প কিছু দিনের মধ্যে বিশ্বের সব দেশে স্বাস্থ্যখাতে প্রচুর লোক লাগবে।

[৫] তিনি বলেন, ভিসা বাণিজ্য বন্ধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, যাতে দেশের কোনো নাগরিক বাইরে যেয়ে প্রতারণার শিকার না হয়। সেদিকেও বিশেষ নজরদারি করা হচ্ছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়