শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের হানা দেবলীনার বাড়িতে, সিল করা হল আবাসন

মুসফিরাহ হাবীব: [২] ভারতে তৃতীয় দফার লকডাউন চলার মাঝেই এবার করোনাভাইরাস থাবা বসাল হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ‘গোপী বহু’ অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যে র বাড়িতে। আক্রান্ত হলেন দেবলীনার ‘কুক’।

[৩] সাংবাদিকদের দেবলীনা জানিয়েছেন, যিনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন, তিনি দেবলীনার অ্যাপার্টমেন্টের আরও বেশ কিছু ফ্ল্যাটে রান্নার কাজ করতেন। আপাতত অভিনেত্রীকে ১৪ দিনের হোম কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে। সেই ‘কুক’ এবং বাড়ির পরিচারিকাকেও কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে। সিল করা হয়েছে অ্যাপার্টমেন্টটিও।

[৪] গুরুগ্রামে মা এবং ভাইয়ের সঙ্গে থাকেন দেবলীনা। লকডাউন শুরুর আগে ব্যক্তিগত কাজে মা, ভাই আসামে গিয়েছিলেন। কিন্তু হঠাৎই লকডাউন শুরু হওয়ায় ফিরতে পারেননি। তাই এ মুহূর্তে বাড়িতে একাই আছেন এ বাঙালি অভিনেত্রী। দুশ্চিন্তায় দিন কাটছে তার। করোনা থেকে রক্ষা পাননি সাধারণ থেকে তারকারাও। কণিকা কপূর থেকে মোরানি পরিবারও আক্রান্ত হয়েছিলেন এ রোগে। রান্নার লোকের সংস্পর্শ থেকে দেবলীনা যাতে অসুস্থ না হন, সে কামনাই করছেন তার ভক্তরা।

  • সর্বশেষ