শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ০৮ মে, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক ডাউনে ফিকে হলো ২৫শে বৈশাখের উচ্ছ্বাস

প্রিয়াংকা আচার্য্য : [২] রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, জয় করেছেন, চলে গেছেন। আজ ২৫শে বৈশাখ তার ১৫৯তম জন্মদিবস। বাঙালী জাতিসত্তা বিকাশে তিনি এবং তার কর্ম রেখে গেছে অনন্য অবদান।

[৩]শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, শিল্প, সাহিত্য, কৃষিব্যবস্থায় তিনি এনেছেন যুগান্তকারী বিপ্লব। ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতার জন্মদিনটি শ্রদ্ধাভরে স্মরনে রাখতে তাই নানা আয়োজনে উদযাপন করা হয় ।

[৪] কিন্তু এ বছর করোনা মহামারীর কারণে লক ডাউন থাকায় থমকে আছে নাগরিক জীবন। পহেলা বৈশাখের পর এবার ঘরে থেকেই পালন করেত হচ্ছে রবীন্দ্রজয়ন্তি।

[৫] প্রতিবছর দেশের সর্বত্র ছোট-বড় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয়। শিলাইদহ কুঠিবাড়িতেও থাকে বিশেষ আয়োজন। এবার সব বন্ধ থাকায় হচ্ছে না কোনও অনুষ্ঠান।

[৬] আড়ম্বরে সাজবে না তার জস্মস্থান জোড়াসাকোর ঠাকুর বাড়ি বা শান্তিনিকেতন, রবীন্দ্রভারতী। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অনলাইনে কবি প্রণামের আয়োজন করবে। শিল্পীরা ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমেই পরিবেশন করবেন গান, কবিতা।

[৭] বাংলাদেশের বিভিন্ন সংগঠন এবং শিল্পীরাও ফেসবুক লাইভে অনুষ্ঠান সাজিয়েছেন। তবু সবারই প্রত্যাশা কেটে যাক এ অন্ধকার, আসুক নতুন আলো।

  • সর্বশেষ