শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক ব্যবহার না করেই মাস্কের কারখানা পরিদর্শন করলেন ট্রাম্প

শাহনাজ বেগম : [২] মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার অ্যারিজোনায় একটি নতুন মেডিকেল মাস্ক কারখানা পরিদর্শনে যান। এসময় করোনা প্রতিরোধের সুরক্ষা চশমা ব্যবহার করেছিলেন কিন্তু ফেস মাস্ক পরেননি ট্রাম্প । কারখানার দেয়ালে স্পষ্ট লেখা ছিল, ‘এই এলাকায় ফেসমাস্ক বাধ্যতামূলক’। কারখানার কর্মীরা সেই নির্দেশনা মানলেও তা মানেননি প্রেসিডেন্ট। ইয়ন

[৩] এখন পর্যন্ত মাস্ক ব্যবহার করতে অস্বীকার করে আসছেন তিনি অথচ করোনা থেকে সুরক্ষায় এপ্রিলের শুরু থেকেই জনগণকে মাস্ক পরা ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। এমনকি করোনার কোনও লক্ষণ অনুভব না করলেও।

[৪] ট্রাম্প ওয়াশিংটনের বাইরে বিরল একটি ট্রিপে স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য এন-৯৫ ফেস মাস্ক তৈরির একটি হানিওয়েল ইন্টারন্যাশনাল ইনক কারখানায় পরিদর্শন করেন যেখানে মার্কিন স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগের জন্য ফেস মাস্ক তৈরি করা হচ্ছে।

[৫] এমনকি তার সঙ্গে থাকা হানিওয়েলের প্রধান নির্বাহী দারিয়াস অ্যাডামচিক, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোসসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও মাস্ক ছাড়াই ঘুরেছেন কারখানার ভেতর।
[৬] দেশটিতে ১২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৭২ হাজার ২৭১ জন।

  • সর্বশেষ