শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]  করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন নারায়ণগঞ্জের শরীকদল গণতন্ত্রী পার্টির সভাপতি

আব্দুল্লাহ মামুন:[২] গত সোমবার সকাল ৬টার দিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের জেলা শাখার সভাপতি হাজী মাহতাব উদ্দিন করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফতুল্লার পঞ্চবটি গুলশান রোডের নিজ বাসায় মারা যান৷

[৩] বিষয়টি নিশ্চিত করেন জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন মুকুল।

[৪] পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি জানান, কয়েকদিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি ৷ ফুসফুসজনিত রোগেও ভুগছিলেন তিনি৷ গত পরশুদিন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেখানে ভর্তি রাখা হয়নি৷ পরে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে অক্সিজেন দেওয়া হয় কিন্তু ভর্তি না রেখে সাজেদা হাসপাতালে নিয়ে যেতে বলা হয়৷ সাজেদায় নিয়ে গেলে সেখানেও ভর্তি রাখা হয়নি৷ পরে তাকে বাড়িতে আনা হয়৷

[৫] মকবুল হোসেন বলেন, আমাদের পরিচিত এক চিকিৎসকের পরামর্শে ফুসফুস ও করোনা পরীক্ষা করানো হয়। কিন্তু করোনার রিপোর্ট এখনও পাইনি ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়