শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেতন ভাতার দাবিতে আজও রাজধানীর বনানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধে বন্ধ যান চলাচল

শরীফ শাওন : [২] সোমবার বেলা ১১টা থেকে বিক্ষোভে নামেন আফকো আবেদীন পোশাক কারখানার শ্রমিকরা। কারখনা বন্ধ রাখায় এবং বেতন পরিশোধ না করায় তারা এ বিক্ষোভ করেন।

[৩] এসময় রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় প্রধান সড়ক অবরোধ করেন শ্রমিকরা। প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকে সকল প্রকার যানবাহন চলাচল।

[৪] পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা কাজ করছেন। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।

[৫] বনানী থানার ইন্সপেক্টর আব্দুল মতিন জানান, ১৮০ জন শ্রমিকের বেতন ভাতা বকেয়া পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। কারখানা খুলে দেয়ার দাবি জানাচ্ছেন। বিষয়টি বিজিএমইএ জানে।

[৬] আব্দুল মতিন বলেন, করোনার প্রভাবে সরকারের সাধারন ছুটির সঙ্গে কারখানা বন্ধ হয়ে যায়। বর্তমানে অন্যান্য কারখানা সীমিত আকারে খোলা হলেও এখনও বন্ধ প্রতিষ্ঠানটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়