শিরোনাম
◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুলশানে বাজারের ব্যাগের ভেতর মিললো দুই নবজাতকের মৃতদেহ

ইসমাঈল হুসাইন ইমু : [২] মেয়ে নবজাতক দুটি যমজ এবং মৃত অবস্থায় কেউ ফেলে গেছে বলে পুলিশের ধারণা। রোববার বেলা ১টার দিকে গুলশানের প্রগতি সরণির কোকাকোলা মোড় বারিধারা ওয়াল সংলগ্ন রাস্তা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

[৩] গুলশান থানা পুলিশ জানায়, একটি বাজারের ব্যাগের ভেতর ছিল মৃতদেহ দুটি। তাদের বয়স হবে আনুমানিক ১দিন। মৃত অবস্থায় কেউ বাজারের ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে গেছে। কে বা কারা এভাবে মৃতদেহ দুটি ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ