শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] করোনায় মারা যাওয়া সাংবাদিক খোকনকে নিয়ে স্ত্রীর হৃদয়স্পর্শী স্ট্যাটাস

সমীরণ রায়ঃ [২] মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবীর খোকনকে নিয়ে মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী শারমিন সুলতানা রিনা।
[৩] গত শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ঘুম আসে না। চোখ বন্ধ করলেই কেঁপে কেঁপে উঠি। হাত-পা ঠান্ডা হয়ে যায়। মাথার ওপরের ছাদটা সরে গেছে। পৃথিবীর সমস্ত বেদনায় ভারাক্রান্ত আমি অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছি। কী হবার কথা ছিল কী হলো?
[৪] তিনি আরও লিখেছেন, ‘খুব কি তাড়া ছিল তোমার এভাবে আমাদের সবাইকে নিঃস্ব করে চলে যাবার? আমাকে কিছু বলেও গেলে না। আমি আমাকে কী দিয়ে সান্ত্বনা দেব? মাকে কে দেবে সান্ত্বনা? তোমার সন্তানদের এতটা প্রশ্রয় আর কে দেবে?দুটো পরিবারের মধ্যমণি তুমি গার্জিয়ান তুমি। আজ সবার চোখে যে অশ্রুধারা কে মুছিয়ে দেবে। কোনো সমস্যা হলে কে দাঁড়াবে আর? এই সাংবাদিক, কেমন করে এভাবে চলে যেতে পারলে তুমি? আমার অনেক কথা বলার আছে, কিছই বলতে পারছি না। শেষ সময়েও তোমার মুখে হাসি ছিল। সে ছবিটা বারবার ভাসছে। তুমি যেখানে গেছ মহান আল্লাহ তোমাকে সর্বোচ্চ স্থানে আসীন করুক। এই পৃথিবীর চাইতে আরেও বড় এক পৃথিবী তোমাকে উপহার দিক। ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো...।
[৫] প্রসঙ্গ, ২৮ এপ্রিল রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়