শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুস্থভাবে ফিরে আসায় কিমের প্রশংসা করে ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের সম্ভাবনা কম

শাহনাজ বেগম : [২] গত তিন সপ্তাহের জল্পনা কল্পনার পর জনসমাবেশে অংশ নেয়া কিম জং উনের চিত্র প্রকাশের কয়েক ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার টুইট বার্তায় জানান, উত্তর কোরিয়ার নেতা ফিরে এসেছেন এবং সুস্থ আছেন বলে তিনি সন্তুষ্ট। ইয়ন

[৩] গুরুতর অসুস্থ বা সম্ভবত মারা গেছেন এমনও জল্পনা শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ বাদে প্রথম প্রকাশ্যে এলেন কিম জং উন। উত্তর কোরিয়ার স্টেট টেলভিশন দেখিয়েছে, পিয়ংইংয়ের উত্তরে সানচনে একটি সার কারখানা উদ্বোধনে এসে কিম ফিতা কাটছেন। কলকাতা নিউজ

[৪] গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে যোগাযেগ আছে যুক্তরাষ্ট্রের এমন একটি সরকারী সূত্র জানায়, ওয়াশিংটন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে কিম বেঁচে আছেন, তবে গণমাধ্যমে শুক্রবারের প্রকাশিত ছবিগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। রয়টার্স

[৫] ট্রাম্প ২০১৮ ও ২০১৯ সালে তিনবার কিমের সঙ্গে সাক্ষাতের সময় ব্যক্তিগতভাবে তাকে পারমাণবিক অস্ত্র ছেড়ে দিতে প্ররোচিত করার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন যে, দেশটিতে পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে তা নিশ্চিত করতে ওয়াশিংটন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

[৬] গত ১১ এপ্রিল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বৈঠকের সভাপতিত্ব করার পর থেকে উত্তর কোরিয়ার নেতা আর প্রকাশ্যে আসেননি।

  • সর্বশেষ