শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চার বছর প্রেমের পর বিয়ের বাঁধনে আবদ্ধ হলেন ইউটিউবার মাহসান স্বপ্ন ও তৌহিদা

ডেস্ক রিপোর্ট : [২] দীর্ঘ চার বছর প্রেমের পর বিয়ের বাঁধনে আবদ্ধ হয়েছেন তরুণ ইউটিউবার মাহসান স্বপ্ন ও তৌহিদা অনয়। শুক্রবার সকাল ১০টায় তাদের বিয়ে সম্পন্ন হয়।

[৩]মাহসান স্বপ্ন বলেন, প্রশাসনের অনুমতি সাপেক্ষে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে কোন আনুষ্ঠানিকতা না করে স্বল্প সংখ্যক মানুষ নিয়ে বিয়ে সম্পন্ন করেছি। বিয়ের আগে ও পরে আমরা দেশের গরিব ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ সহায়তা করেছি।

[৪] তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী গত মাসের শেষ দিকে আমাদের বিয়ে করার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে দেশের চলমান পরিস্থিতির জন্য বিয়ের দিনক্ষণ পেছানোর সিদ্ধান্ত নেই। সম্প্রতি আমরা নতুন করে সিদ্ধান্ত নেই যে দেশের এই দুর্যোগময় সময়ে বিয়ের আনুষ্ঠানিকতায় অর্থ খরচ না করে সেই খরচ দেশের সিংহভাগ গরিব ও অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেব। তাই ব্যতিক্রমীভাবে আমাদের বিয়ে সম্পন্ন করা।

[৫]প্রসঙ্গত, ২০১৫ সালের আগস্টে অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে ‘মজার টিভি’ চ্যানেলের যাত্রা শুরু করেন মাহসান স্বপ্ন। এরপর বিনোদনমূলক বিভিন্ন কন্টেন্টের জন্য জনপ্রিয়তা লাভ করতে থাকে চ্যানেলটি। বর্তমানে যার সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে ৯ লক্ষ ৭৫ হাজার।

বাংলাদেশ টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়