শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ০২ মে, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে, সুস্থ হয়েছেন ১০ লাখের বেশি

শাহনাজ বেগম : [২] বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ লাখের বেশি হলেও সুস্থ হয়ে উঠেছেন দশ লাখেরও বেশি মানুষ। সিএনএন

[৩] যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৮ হাজার ৬৪৩ জন এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৪২ হাজার ৯৮১ জন। মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ১২৩ জন।

[৩] করোনায় বিশ্বের আক্রান্ত ও মৃতের সংখ্যার এক-চতুর্থাংশের বেশি মানুষই যুক্তরাষ্ট্রের। দেশটিতে ৬৩ হাজার ৮৬১ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯৫ হাজার ২১০ জন। এরমধ্যে ১ লাখ ৫৫ হাজার ৭৩৭ জনই সুস্থ হয়ে উঠেছেন। ওয়ার্ল্ডোমিটার

[৪] করোনায় আক্রান্তে যুক্তরাষ্ট্রের পরেই আছে স্পেন, ইতালি, যুক্তরাজ্য ও জার্মানি। স্পেনে ২ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন আক্রান্ত হয়েছেন এরমধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন। ইতালিতে ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৭৫ হাজার ৯৪৫ জন।

[৫] বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে ইরান ও জার্মানিতে সুস্থ হওয়ার হার বেশি। সেই তুলনায় অনেক কম যুক্তরাষ্ট্রে। চীনে সুস্থতার হার সবচেয়ে বেশি এ কারণে যে তারাই আক্রান্ত হয়েছিল প্রথমে এবং করোনার ধাক্কা তারা প্রায় সামলে উঠেছে।

  • সর্বশেষ